News71.com
 Bangladesh
 22 Jul 16, 06:19 PM
 381           
 0
 22 Jul 16, 06:19 PM

ফরিদপুরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু।।

ফরিদপুরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে রাশেদ খান ওরফে মিলন (২৮) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

আজ দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতকালে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত মিলন নওগাঁ জেলার শিবপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আটঘর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ খান জানান, বিদ্যুতের লাইন মেরামতকালে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মিলনকে মৃত ঘোষণা করেন। সালথা বিদ্যুৎ অফিসের ইনচার্জ সুভাষ বৈদ্য মিলনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন