News71.com
 Bangladesh
 22 Jul 16, 06:18 PM
 376           
 0
 22 Jul 16, 06:18 PM

মেঘনা সেতুকে ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ।।

মেঘনা সেতুকে ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ।।

নিউজ ডেস্কঃ মেঘনা সেতুর উপর ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখে দীর্ঘ ৭ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় এ যানজট সৃষ্টি হয় ।

 

সকাল সাড়ে ৬ টার দিকে এ যানজটের সৃষ্টি হয় বলে নিশ্চিত করেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ। তিনি জানান, মেঘনা সেতু সংলগ্ন জামালদী এলাকা থেকে ভবেরচর এলাকা পর্যন্ত ঢাকা অভিমুখে ৭ কিলোমিটার যানজট দেখা দেয় ।

 

৪ ঘন্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যানজট কমতে শুরু করে। তবে ছুটির দিনে যানবাহনের চাপ থাকায় এ রিপোর্ট লেখার সময় বেলা পৌনে ১২ টার দিকে মহাসড়কে ঢাকা অভিমুখে ধীর গতিতে যানবাহন চলাচল করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন