News71.com
 Bangladesh
 22 Jul 16, 06:15 PM
 428           
 0
 22 Jul 16, 06:15 PM

তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ।।

তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ।।

নিউজ ডেস্কঃ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ । আজ সকালে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে শহরের শিল্পকলা একাডেমী মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমরোজ জুলফিকার, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরেতে-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন