News71.com
 Bangladesh
 22 Jul 16, 06:11 PM
 358           
 0
 22 Jul 16, 06:11 PM

গুলশানে নিহত ৬ জঙ্গির ডিএনএ এফবিআইয়ের কাছে হস্তান্তর

গুলশানে নিহত ৬ জঙ্গির ডিএনএ এফবিআইয়ের কাছে হস্তান্তর

নিউজ ডেস্কঃ  রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিহত ৬ জঙ্গির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে পুলিশ। ডিএনএ নমুনা হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএনএ নমুনাগুলো এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করে। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন