
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষিণক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একটি শিশু ও দুইজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।