News71.com
 Bangladesh
 22 Jul 16, 05:59 PM
 345           
 0
 22 Jul 16, 05:59 PM

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান। জানাগেছে, এই নিহত ব্যক্তি মাওলানা খোরশেদ আলম রামুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম রশিদ আহমদের ছেলে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহায়তা আনতে গিয়ে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এর আগে গত রোববার (১৭ জুলাই) রাতে মালয়েশিয়ার কুলান নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা খোরশেদ আলম। সেখান একটি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার ছোট ভাই মোহাম্মদ রাশেদুল আলম মাওলানা খোরশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন