News71.com
 Bangladesh
 22 Jul 16, 05:59 PM
 353           
 0
 22 Jul 16, 05:59 PM

বরিশালের ট্রলার বোঝাই চোরাই গরু-ছাগলসহ আটক ৮

বরিশালের ট্রলার বোঝাই চোরাই গরু-ছাগলসহ আটক ৮

নিউজ ডেস্ক: বরিশালের দপদপিয়া এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ট্রলার ভর্তি চোরাই গরু ও ছাগলসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ৮ জনের বাড়ি নোয়াখালী ও লক্ষ্মীপুরে বলে।

বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. কামরুজ্জামান বলেন, খুলনা থেকে চোরাই গরু ও ছাগল নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদীপথ দিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ড দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১ টি গরু এবং ছাগল বোঝাই ট্রলারসহ ৮ জনকে আটক করা হয়। এই গরু ও ছাগলের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন