News71.com
 Bangladesh
 22 Jul 16, 03:13 PM
 437           
 0
 22 Jul 16, 03:13 PM

আলফাডাঙ্গায় সংঘর্ষ ঠেকাতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত

আলফাডাঙ্গায় সংঘর্ষ ঠেকাতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত

 

নিউজ ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের বাজার এলাকায় ২ পক্ষের হামলার ঘটনা থামাতে গিয়ে থানার ৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা সদর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনাস্থল থেকে পুলিশ দুই জনকে আটক করেছে।

জানা গেছে, গত বুধবার বাজারের একটি চায়ের দোকানে চাল ব্যবসায়ী ই¯্রাফিল ও গোবিন্দর মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কুসুমদী গ্রামের দাউদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি ই¯্রাফিল মোল্লার চালের দোকানে হামলা চালানোর চেষ্টা করে।

এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইস্রাফিলের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে করে ৩ জন পুলিশ আহত হয়। তারা হলেন, আলফাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মো. খলিলুর রহমান, সহকারী উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম ও উপপরিদর্শক মো. সাহেব আলী আহত হয়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে মো. দাউদ হোসেন (৪৬) ও তার ছেলে মো. আশিকুর রহমানকে (২০) আটক করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঠেকাতে গিয়ে ৩ জন পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন