
নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুটি গ্রামে পানিতে ডুবে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত ২ জন শিশু হলো- উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোহন (২) ও হোসেন মহাদেবপুর গ্রামের জাকির হোসেনের ছেলে জুনায়েদ (২)।
স্থানীয় লোকজন বলেন, গতকাল বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায় মোহন। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আবার অপরদিকে, গতকাল সন্ধ্যায় বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় জুনায়েদ। এই অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজনীন সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।
এই ঘটনায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার (ওসি) সত্যতা নিশ্চিত করেছেন।