News71.com
 Bangladesh
 22 Jul 16, 12:16 PM
 385           
 0
 22 Jul 16, 12:16 PM

তারেককে সাজা দেওয়ায় আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

তারেককে সাজা দেওয়ায় আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিউজ ডেস্কঃ  অর্থপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকার অর্থদন্ড প্রদানের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।

এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, সরকার বিএনপিকে দমন করার জন্য অবৈধ ভাবে তারেক রহমানের সাত বছর জেল ও জরিমানা করেছে। তারা এসময় সরকারের কাছে তারেক রহমানের নামে সকল মামলা প্রত্যাহারের আহবান জানান। বিক্ষোভ মিছিলে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন