
নিউজ ডেস্ক: গাইবান্ধা জেলায় বিভিন্ন মামলার ৯ জন পলাতক আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর গ্রেফতারকৃত এদের মধ্যে ২ জন রয়েছে জামায়াত কর্মী।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় এই অভিযান চালায় পুলিশ। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত ব্যক্তিদের এখনও পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বলেছেন, এই অভিজানে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।