News71.com
 Bangladesh
 22 Jul 16, 11:33 AM
 459           
 0
 22 Jul 16, 11:33 AM

রাজধানীর পাঁচ থানার ওসি পদে রদবদল

রাজধানীর পাঁচ থানার ওসি পদে রদবদল

নিউজ ডেস্ক: রাজধানীর ৫ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামপুরা থানার ওসি রফিকুল ইসলামকে পল্টন থানার ওসি করা হয়েছে। মতিঝিল থানার পরিদর্শক প্রণয় কুমার সাহাকে রামপুরা থানার ওসি করা হয়েছে। এছাড়াও নিউমার্কেট থানার ওসি ইয়াসির আরাফাতকে কলাবাগান থানায় এবং ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুল ইসলামকে নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে। আর নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। তবে পল্টন থানার ওসি মোর্শেদ আলমকে এই আদেশে কোথায় বদলী বা পদায়ন করা হবে তা জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন