
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার নামে ১ জন নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল(২১জুলাই) বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলেছেন, গোয়েন্দা পুলিশের একটি টিম রুমা নামে ১জনকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি। কিন্তু তাকে জেলা পুলিশ ধরেনি, গোয়েন্দা পুলিশ ধরেছে।
মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের ভারপ্রাপ্ত ডিসি সাইফুল ইসলাম বলেন, এই ধরনের কাউকে আটক করা হয়নি। তবে একটি সূত্র বলেছে, সিসি ফুটেজের সঙ্গে মিল থাকার কারণে ওই নারীকে আটক করা হয়েছে।