News71.com
 Bangladesh
 21 Jul 16, 09:10 PM
 415           
 0
 21 Jul 16, 09:10 PM

প্রধান শিক্ষককে রড দিয়ে পেটাল ছাত্ররা

প্রধান শিক্ষককে রড দিয়ে পেটাল ছাত্ররা

নিউজ ডেস্ক: শিক্ষা সনদপত্র নিতে ছাত্রদের কাছে টাকা চাওয়ার কারনে সিরাজগঞ্জের চৌহালীতে আনিসুর রহমান রহমান নামে স্কুলের এক প্রধান শিক্ষককে রড দিয়ে বেধড়ক পিটিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা।

আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহত শিক্ষক আনিসুর রহমান চৌহালী পয়লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই প্রধান শিক্ষককে স্থানীয় হাসপতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় প্রধান শিক্ষক চৌহালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্কুলের ছাত্র ও স্থানীয় লোকজন বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দুপুরে সনদপত্রের জন্য স্কুলে আসেন। এই সময় প্রধান শিক্ষক ছাত্রদের কাছ থেকে প্রতি সনদপত্রের জন্য ৮শত করে টাকা দাবি করেন। আর টাকা ছাড়া সনদপত্র দেয়া হবে না বলে জানিয়ে দেন। এনিয়ে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষককে কিল-ঘুষি ও রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই শিক্ষকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় প্রধান শিক্ষক পুর্বশত্রুতার জের হিসেবে তাকে মারপিট করা হয়েছে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, অভিযোগের পাবার পরই তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউর বারী বলেন, কিছু ছাত্র ও বহিরাগতরা মিলে প্রধান শিক্ষকে রড দিয়ে পিটিয়েছে। তার বুকে রক্তাক্ত রডের জখম রয়েছে। কিন্তু কি কারণে তাকে মারপিট করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন