News71.com
 Bangladesh
 21 Jul 16, 09:03 PM
 379           
 0
 21 Jul 16, 09:03 PM

'ঘরে বসে চিঠির গন্তব্য জানা যাবে'

'ঘরে বসে চিঠির গন্তব্য জানা যাবে'

নিউজ ডেস্কঃ  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ৫ হাজার ৫০৬টি  ডাকঘরে ই-সেন্টার চালু করা হয়েছে। আগামী ২০১৭ সালের জুন মাসের মধ্য ৮ হাজার ৫০০টি পোস্ট অফিসকে  ই-সেন্টারে রূপান্তরের প্ররিকল্পনা রয়েছে। ডাক বিভাগকে তিনটি প্রকল্পের মাধ্যমে আধুনিক করা হচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে জনগণ ঘরে বসেই ট্র্যাকিং এন্ড ট্রেসিংয়ের মাধ্যমে চিঠির গন্তব্যসহ যাবতীয় তথ্য জানতে পারবে।

স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের একাদশতম অধিবেশনে আজ বৃহস্পতিবার সুকুমার রঞ্জন ঘোষের ((মুন্সিগঞ্জ-১)) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি আরও বলেন, পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিনিটি শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ৫ হাজার ৫০৬টি ডাকঘরে ই-সেন্টার চালু করা হয়েছে। আগামী ২০১৭ সালের জুন মাসের মধ্য ৮ হাজার ৫০০টি পোস্ট অফিসকে  ই-সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পোস্ট ই- সেন্টারের মাধ্যেমে  গ্রাম ও শহরের মাধ্যে ডিজিটাল ডিভাইড দূর হবে। গ্রাম থেকে অনলাইনের সুবিধাদি, ওয়েব কেমের ম্যাধ্যমে বিদেশের আত্মীয় সজনের সঙ্গে কথোপকতনের সুবিধা, বিদেশ হতে আগত বৈধ রেমিটেন্সের সুবিধা প্রদান করা হবে।  পোস্টাল ক্যাশ কার্ড ইএমটিএস, মোবাইল ব্যাংকিং প্রভৃতি সুবিধা ই সেন্টারে প্রদান করা হবে। আগামী বছরের জুনের মধ্যে এক হাজারটি তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ করা হবে।

তারানা হালিম আরও জানান, তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় ১৭৩টি আইসিটি  বেইজড রুরাল পোস্ট অফিসের কাজ সম্পন্ন হয়েছে। আরও ১৮০টি নতুন টেন্ডার করা হয়েছে।

অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে ৩৫৪ জন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে ৩৫৪ জন ব্যাক্তি ও ৯টি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আওতায় আনা হয়েছে।

তিনি জানান, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে যেসব বাক্তি/প্রতিষ্ঠান জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ, র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সহায়তায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। গত এক বছরে অবৈধ ভিওআইপি বিরোধী ৩৩টি অভিযানে বিভিন্ন অপারেটরের ৩০ হাজার ১৪৭টি সিম/রিম জব্দ করা হয়েছে। এর মধ্যে টেলিটকের ১০ হাজার ৮০৫টি, গ্রামীণ ফোনের ৪ হাজার ৯৫৬টি, এয়ারটেলের ৬ হাজার ৩৬৩টি, রবির ৬ হাজার ৯২৪টি, বাংলালিংকের ১ হাজার ৯১টি, সিটিসেলের ৪টি এবং র্যাং কসটেলের ৪টি সিম/রিম জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন