
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে নবনির্মিত একটি পোল্ট্রি খামারের ছাদ থেকে পড়ে আওয়াল হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
খামারের নিরাপত্তাকর্মী জিয়াউর রহমান বলেন, আওয়াল পোল্ট্রি খামারে বিদ্যুৎ লাইনে কাজ করছিল। বেলা ১১টার দিকে হঠাৎ ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে চিত্লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিত্লা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিনা ফেরদৌস মৌ বলেন, হাসপাতালে আনার পূর্বেই আওয়ালের মৃত্যু হয়েছে।