
নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছন, জঙ্গি হামলার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার ডিএমপি হেড কোয়ার্টার্সে তিনি এই সব কথা বলেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইলে এসএমএসের মাধ্যমে জঙ্গি হামলার বিষয়ে গুজব ছড়াচ্ছে। এই ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। পুলিশ সামাজিক গণমাধ্যমে নিয়মিত নজরদারি করছে। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার ও পুলিশের পক্ষ থেকে জঙ্গি দমনে দেশব্যাপী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিদের মোকাবেলা করা হবে। সম্প্রতিক সময়ে সরকারের নির্দেশে প্রতিটি এলাকায় জঙ্গিবিরোধী কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।