
নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের ৪টি ইউনিট বিলুপ্ত করেছে নব-গঠিত কমিটি। আজ বৃহস্পতিবার উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এই সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই বিলুপ্ত কমিটিগুলো হলো: ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, ১ নং নাওগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, ৪ নং বালিয়ান ইউনিয়ন ছাত্রলীগ ও ১৩ নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ।
জানা গেছে, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।