News71.com
 Bangladesh
 21 Jul 16, 08:14 PM
 328           
 0
 21 Jul 16, 08:14 PM

লালমনিরহাটে গাঁজাসহ দুই ভাই আটক

লালমনিরহাটে গাঁজাসহ দুই ভাই আটক

নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে গাঁজাসহ ২ ভাইকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে পুলিশ । আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠ‍ায় পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন- ফারুক হোসেন (৩০) ও সুমন হোসেন (২৮)। তারা জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের কদমতলার এলাকার লুৎফর রহমানের ছেলে। তারা সম্পর্কে দুই ভাই।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সারোয়ার পারভেজ বাপ্পি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন