
নিউজ ডেস্ক: বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে বায়েজিদ থানার ওসিসহ পুলিশের ৫ জন কর্মকর্তা এবং ৭ জন সাধারণ শ্রমিক আহত হন। এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ বলেছে, মূলত একটি গার্মেন্টের দুই জন সুপারভাইজার ছাঁটাইয়ের জের ধরে ঐ পোশাক কারখানার কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন, এস আই গোলাম রাব্বানী (২৭), এস আই বিটু বড়ুয়া (৩০) ও শিল্প পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম। এছাড়া আহত ৮ জন শ্রমিকের নাম জানা যায়নি।
পুলিশ আরও বলেন, থানার ট্রেক্সটাইল মোড়ে একটি গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকদের দুই সুপার ভাইজারকে চাকরি থেকে অব্যাহতি দেয় মালিক পক্ষ। এছাড়াও শ্রমিকদের অন্য জায়গায় শিপট করার জন্য মালিক পক্ষ চেষ্টা চালালে শ্রমিকরা সকাল ৯টার দিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে এর প্রতিবাদ করে। তখন এই সময় তাদেরকে সরাতে গেলে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে মারে ।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘প্রায় ঘণ্টাব্যাপী শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে। এই সময় সরাতে গেলে তাদের সাথে সংঘর্ষ বাধে। কিন্তু পরে শ্রমিকদের ও মালিকপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’