
নিউজ ডেস্কঃ দেশে আজ বিরাজ করছে খুন হত্যা রাহাজানির তান্ডব । এরই প্রেখক্ষিতে আইনশৃঙ্খলা তৎপর হয়েছে তাদেরকে রুখতে । চাইলে যাচ্ছে অভিযান । আজ বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াত এর প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে র্যাব।
বিকালে কুমিল্লা নগরীর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল জেলার বরুড়া উপজেলার খাটাইয়া গ্রামের খাদেম আলীর ছেলে।
সূত্রে জানা যায়, র্যা বের একটি দল কামরুজ্জামান সোহেলকে গ্রেফতারের জন্য বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। বিকাল আড়াইটার দিকে কুমিল্লা নগরীর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লাস্থ র্যা ব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, গ্রেফতারকৃত সোহেল বরুড়া থানার ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি। বিকালে তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।