News71.com
 Bangladesh
 21 Jul 16, 02:19 PM
 380           
 0
 21 Jul 16, 02:19 PM

শাহ আমানত বিমানবন্দরে ৪৬ লাখ টাকা মূল্যের ১ কেজি  স্বর্ণসহ এক যাত্রী আটক ।।

শাহ আমানত বিমানবন্দরে ৪৬ লাখ টাকা মূল্যের ১ কেজি  স্বর্ণসহ এক যাত্রী আটক ।।

নিউজ ডেস্কঃ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৬ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত ১ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতেরর কর্মকর্তারা । শুল্ক গোয়েন্দারা দেশব্যাপী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান 'আইরিন' পরিচালনাকালে যাত্রী ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।

আটককৃত ওই যাত্রীর নাম মো. নুর উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, আজ সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাই এফএজ০৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন। কোন ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় ।

তারা আরও বলেন, চলতি বছরে নুর উদ্দিন ৬ বার যাতায়াত করেছেন। স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে তিনি জড়িত রয়েছেন বলে ধারণা করছেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন