
নিউজ ডেস্ক: খুন-হত্যা আর রাহাজানির তান্ডবলীলা ঘটে চলেছে বেধড়ক ভাবে । প্রতিনিয়ত খালি হচ্ছে শত শত মায়ের কোল । আর যা রুপ নিচ্ছে এক ভয়ঙ্কর মৃতুপুরীতে । মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার স্থানীয় কবরস্থানের পাশ থেকে আরিফ (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশ কামারগাঁও এলাকার স্থানীয় কবরস্থানের পাশ থেকে যুবকের লাশটি উদ্ধার করে। নিহত আরিফ স্থানীয় বাসিন্দা মো. সামাদ মিয়ার ছেলে।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা যায়, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে গত রাতের কোন এক সময় হত্যা করা হয়।