News71.com
 Bangladesh
 21 Jul 16, 12:22 PM
 468           
 0
 21 Jul 16, 12:22 PM

‘আইএস কুয়াকাটা’ নামে ফেসবুক আইডি, আতঙ্কে উপকূলবাসী

‘আইএস কুয়াকাটা’ নামে ফেসবুক আইডি, আতঙ্কে উপকূলবাসী

নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে আজ আইএস আতঙ্ক । এই বুঝি বোমা হামলা হোল , এই বুঝি আইএস জিম্মি করে রেখেছে কিছু এলাকা বা পর্যটন এলাকা । আর তাই পর্যটন কেন্দ্র কুয়াকাটার নামের সঙ্গে আইএস নাম যোগ করে ফেইসবুকে ‘আইএস কুয়াকাটা’ নামে একটি আইডি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ফেইজবুক আইডিতে ব্যবহার করা হয়েছে ঢাকার গুলশানের একটি হোটেলে জঙ্গি হামলায় সেনাবাহিনীর গুলিতে নিহত এক জঙ্গির ছবি। এঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে উপকূলীয় এলাকায়।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের ২৩ জুন আইডিটি চালু করা হয়। অন্যান্য তথ্য প্রোফাইলে লুকানো থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কলাপাড়া উপজেলার মহিপুর থানার ‘মহিপুর কো-অপরেটিভ হাইস্কুলের’ নাম উল্লেখ রয়েছে।

এ প্রসঙ্গে মহিপুর থানার ওসি মাকসুদুর রহমান সাংবাদিকদের জনান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা বলেন, আমি বিষয়টি শুনে জেলা পুলিশ কর্মকর্তাদের অবহিত করেছি। তারা তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে সনাক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। তবে আমরা সতর্ক রয়েছি।

বাংলায় লেখা ‘আইএস কুয়াকাটা’ নামে একটি ফেইসবুক আইডি চালু থাকার কথা স্বীকার করে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান জানান, বিষয়টি নিয়ে উচ্চমহলের সাথে আলোচনা করা হয়েছে। একই সাথে আমরা সতর্ক রয়েছি পর্যটকদের নিরাপত্তার জন্য।

এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান জানান, ফেইসবুক যে কেউ যেখানে বসে চালাতে পারে। এটা কেউ ঢাকায় বসেও চালাতে পারে আবার মহিপুর কিংবা বিদেশে বসেও চালাতে পারে। ফেইসবুক আইডিটির বিষয় আমাদের নিজস্ব বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে এবং সে আঙ্গিকে কার্যক্রম চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন