
নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ছত্তর (৫৩), প্রতারক চক্রের সদস্য কলমনা গ্রামের শহীদ (৩২), সাইদ (২৫) এবং জয়পুর গ্রামের নজরুল ইসলামকে (২৪) জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বুধবার মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।