News71.com
 Bangladesh
 21 Jul 16, 12:15 PM
 381           
 0
 21 Jul 16, 12:15 PM

রাজধানির মিরপুরে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

রাজধানির মিরপুরে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে ইটবোঝাই একটি ট্রাকের চাপায় আল আমিন (২৮) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে দুর্ঘটনায় আহত হওয়ার পর আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাগেছে, নিহত ওই আনসার সদস্য আল আমিন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বড়হাতি গ্রামের জালাল মিয়ার ছেলে।

আল আমিনের সহকর্মী আলমগীর হোসেন বলেন, রাতে ইটভর্তি একটি ট্রাকের চাপায় আল আমিন গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা খারাপ থাকায় পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। এই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন