News71.com
 Bangladesh
 21 Jul 16, 12:13 PM
 348           
 0
 21 Jul 16, 12:13 PM

গাইবান্ধায় ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

গাইবান্ধায় ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

নিউজ ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট এলাকায় চোলাই মদ বিক্রির দায়ে ২ জন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মোমেন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্ত এই ২ জন ব্যক্তি হলেন- সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কামারখালি বাজার এলাকার শ্রী নেপাল চন্দ্র চৌধুরী (৫২) ও একই ইউনিয়নের কামারজানী বাজার এলাকার শ্রী গোপাল চৌধুরীর ছেলে শ্রী সুনীল চৌধুরী (৩৮)। এদের মধ্যে নেপালকে ৪ মাস এবং সুনীলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

ওসি একেএম মেহেদী হাসান আরও বলেন, গতকাল রাত ৯টার দিকে গোঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ এই দুই জনকে আটক করা হয়। পরে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এই দণ্ড দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন