News71.com
 Bangladesh
 21 Jul 16, 12:10 PM
 440           
 0
 21 Jul 16, 12:10 PM

টঙ্গীতে জেএমবির আস্তানায় আটক ৪, অস্ত্র ও গুলি উদ্ধার  

টঙ্গীতে জেএমবির আস্তানায় আটক ৪, অস্ত্র ও গুলি উদ্ধার   

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়েছে র‌্যাব-১। তখন এই সময় জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান মাহমুদুল হাসানসহ ৪ জেএমবি সদস্যকে আটক করে তারা। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব-১।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট মোক্তার বাড়ী রোড এলাকায় একটি ৬ তলা ভবনের ৪ তলায় জেএমবির প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র‌্যাব। আর সে অনুযায়ী আজ ভোর ৪ টার দিকে ঐ ভবনে অভিযান চালায় তারা। ভবনের চারতলা থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের আমীর মাহমুদুল হাসান তানভীর (২৪) সহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি করে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, ১০০ রাউন্ড গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।

জানা গেছে, জেএমবির আমির মাহমুদুল হাসানের বাড়ি সিরাজগঞ্জে। এই অভিজানে আটককৃত অন্য জেএমবির সদস্যরা হলো আশিকুল আকবর আবেদ, নাজমুস শাকিব ও শরিয়ত উল্লাহ শুভ। এরা গাজীপুরে কোন নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন