News71.com
 Bangladesh
 21 Jul 16, 09:54 AM
 463           
 0
 21 Jul 16, 09:54 AM

ফরিদপুরে বোমা হামলা চালিয়ে ডাকাতি

ফরিদপুরে বোমা হামলা চালিয়ে ডাকাতি

নিউজ ডেস্ক: ফরিদপুরের স্বর্ণকার পট্টিতে বোমা হামলা চালিয়ে নিউ মেঘনা জুয়েলার্স নামের একটি দোকান থেকে ২শ ভরি স্বর্ণালংকার লুট করেছে এক ডাকাত দল।

আজ বুধবার রাত ৮টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর পরই শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় ১ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।

স্থানীয় লোকজনা বলেন, ৭ জনের একটি দল নিলটুলীস্থ নিউ মেঘনা জুয়েলার্সে ঢুকে ২শ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। পরে তারা ১০/১২টি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

মেঘনা জুয়েলার্সের ম্যানেজার মনোজ বিশ্বাস বলেন, ডাকাত দলটি জুয়েলার্সের দোকানে ঢুকে পিস্তল উচিয়ে দোকানের সোনা লুট করতে থাকে। পরে একপর্যায়ে তারা দোকান থেকে বেরিয়ে বোমা ফাটাতে ফাটাতে চলে যায়। এই ঘটনার পর পরই গোটা স্বর্ণকার পট্টিসহ শহরে আতঙ্ক নেমে আসে। এই ঘটনায় মেঘনা জুয়েলার্সের কর্মচারী শুভংকর আহত হয়। এতে করে শহরেজুড়ে আতঙ্কাবস্থা বিরাজ করছে। ডাকাতির বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন