News71.com
 Bangladesh
 20 Jul 16, 08:36 PM
 360           
 0
 20 Jul 16, 08:36 PM

জামিন পেলেন ডেসটিনির এমডি রফিকুল আমিন

জামিন পেলেন ডেসটিনির এমডি রফিকুল আমিন

নিউজ ডেস্কঃ   ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস-এর নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হক কিউসি ও এবিএম সিদ্দিকুর রহমান খান। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম খান। 

২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, প্রেসিডেন্ট এম হারুনুর রশিদ ও পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন