News71.com
 Bangladesh
 20 Jul 16, 08:34 PM
 391           
 0
 20 Jul 16, 08:34 PM

চোলাই মদপান : মৃতের সংখ্যা বেড়ে ৭

চোলাই মদপান : মৃতের সংখ্যা বেড়ে ৭

 

নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলা সদরে বিষাক্ত চোলাই মদপানে আরো দুইজনের মৃত্যু হয়েছে। নিহত এরা হলেন- চারঘাট কুঠিপাড়ার সুলতান আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৫৫) ও একই এলাকার মরু মণ্ডলের ছেলে লালন মণ্ডল (৪৫)।

আজ বুধবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এনিয়ে চারঘাটে চোলাই মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭-এ। আর এর আগে গত সোমবার ২ জন মাছ ব্যবসায়ী মাহাতাব উদ্দিন (৫৫) ও হেলাল উদ্দিন (৫৬) ঘটনাস্থলে মারা যান। গত মঙ্গলবার রামেক হাসপাতালে আনার পথে বাংলাদেশ পুলিশ একাডেমির দুই সুইপার জহর লাল (৫৫), বোধনী রাণী (৭০) এবং রামেক হাসপাতালে ভর্তির পর অপর সুইপার অনিলের (৫৫) মৃত্যু হয়।

স্থানীয় লোকজন বলেন, চারঘাটে পুলিশ একাডেমির সুইপার কলোনিতে নিয়মিত মাদকের আসর বসত। সেখানে স্থানীয়রা প্রতিদিনের ন্যায় গত সোমবার সন্ধ্যার পর থেকে বিষাক্ত চোলাই মদ পান করছিল। অতিরিক্ত পানের কারণে রাতেই অসুস্থ হয়ে মাহাতাব আলী ও হেলাল উদ্দিনের মৃত্যু হয়।

চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, মৃতদের পরিবারের কেউ কেউ দাবি জানিয়েন,  বার্ধক্যজনিত কারণে তাদের বাড়ির মুরব্বিদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে রামেক হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন