News71.com
 Bangladesh
 20 Jul 16, 08:03 PM
 341           
 0
 20 Jul 16, 08:03 PM

সেফটি ট্যাংকে নিঁখোজ বৃদ্ধের গলিত লাশ, আটক ৩

সেফটি ট্যাংকে নিঁখোজ বৃদ্ধের গলিত লাশ, আটক ৩

নিউজ ডেস্ক: নিখোঁজের ৪ দিন পর মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকার আব্দুল গনি মাতুব্বারের বাড়ির সেফটি ট্যাংক থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত ব্যক্তি গনি মাতুব্বর মাদারীপুরের শিরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আবার এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তি গনি মাতুব্বরের ছেলে তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম এবং গনি মিয়ার স্ত্রী ও পুত্রবধুকে আজ বুধবার সকালে আটক করেছে পুলিশ। এছাড়াও লাশ উদ্ধারের পর থেকে নিহত ব্যক্তি গনি মাতুব্বরের স্ত্রীর ভাইয়ের ছেলে মিন্টু পলাতক রয়েছেন।

এই বিষয়ে পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে গত ১২ বছর আগে ৪ ছেলে ও ২ জন মেয়ে নিয়ে মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকায় বসবাস করছিলেন। গত শুক্রবার থেকে আ. গনি মাতুব্বর (৭০) নিখোজ ছিলেন। নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার সকালে তার স্ত্রী সদর থানায় একটি জিডি করে। এরপর গত মঙ্গলবার বিকালে দুর্গন্ধ বের হলে অনেক খোঁজাখোঁজি করে সেফটি ট্যাংকের মধ্য থেকে রাত ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই ঘটনা শুনেই আমি চলে এসেছি। আমার জানা মতে তার তেমন কোন শুত্রু ছিল না। কিন্তু তিনি নিখোঁজ ছিল। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল মোর্শেদ বলেন, পুলিশ সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কিন্তু তিনি যে কিভাবে মারা গেছে তা এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর সেটা জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন