News71.com
 Bangladesh
 20 Jul 16, 07:54 PM
 339           
 0
 20 Jul 16, 07:54 PM

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 

নিউজ ডেস্কঃ সড়ক দূর্ঘটনা এখন একটি সাধারন ঘটনা । প্রতিনিয়ত ঘটে চলেছে দূর্ঘটনা । আর এর মূলে রয়েছে কিছু দায়িত্ব প্রাপ্ত মানুষের কাজের প্রতি অবহেলা । ফলে প্রান যাচ্ছে অসংখ্য মানুষের । আজও নগরীর পলোগ্রাউন্ড মাঠ এলাকা ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকালে নগরীর পলোগ্রাউন্ড মাঠ এলাকায় বান উল্টে জেসমিন আক্তার (৪০) ও সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় মোহাম্মদ জুলফিকার (৬৮) এবং আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস সীতাকুণ্ড অতিক্রম করছিল। এসময় বাঁশবাড়িয়া বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে জুলফিকার ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এর মধ্যে জুলফিকার সাবেক সেনা সদস্য বলে জানা গেছে। এছাড়া সকাল ১১টার দিকে কোতোয়ালি থানার কদমতলীর পলোগ্রাউন্ড মাঠ এলাকায় একটি যাত্রীবাহি বাস উল্টে জেসমিন আক্তার নামের এক নারীর মৃত্যু হয় বলে জানান কোতোয়ালি থানার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. জলিল জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন