News71.com
 Bangladesh
 20 Jul 16, 07:44 PM
 379           
 0
 20 Jul 16, 07:44 PM

অবৈধ পন্য আমদানি বন্ধে মংলা বন্দরে শুল্ক গোয়েন্দাদের আইরিন অভিযান

অবৈধ পন্য আমদানি বন্ধে মংলা বন্দরে শুল্ক গোয়েন্দাদের আইরিন অভিযান

নিউজ ডেস্ক: বিদেশ থেকে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক আমদানী প্রতিরোধে মংলা বন্দরে শুল্ক গোয়েন্দাদের ‘আইরিন’ নামে এক বিশেষ অভিযান শুরু হয়েছে।

আজ বুধবার সকাল থেকে বন্দরের জেটি, ইয়ার্ড ও শেডে থাকা আমদানীকৃত কন্টেইনার বোঝাই বিভিন্ন ধরনের পণ্যের চালান খুলে দেখেন এবং পরীক্ষা-নিরিক্ষা করেছেন খুলনা শুল্ক গোয়েন্দার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। আইরিন অভিযানের প্রথম দিন আজ বুধবার মংলা বন্দরের জেটিতে থাকা বেশ কয়েকটি কন্টেইনার খুলে দেখেন অভিযানকারীরা।

তখন এই সময় দুইটি কন্টেইনারে করে গার্মেন্টস পণ্য আমাদানীর ঘোষণা থাকলেও ওই কন্টেইনার দুটি খুললে তার মধ্যে কোন পণ্যই পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে কন্টেইনার দুটি মংলা বন্দরের ১ নং ইয়ার্ডে পড়েছিল।

এছাড়া অন্যান্য কন্টেইনারগুলোতে ঘোষণা বর্হিভূত পণ্য দেখতে পায় শুল্ক গোয়েন্দারা। আজ বুধবার শুরু হওয়া অভিযান আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। অভিযান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিং করবেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এই অভিযানে মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন