News71.com
 Bangladesh
 20 Jul 16, 07:42 PM
 356           
 0
 20 Jul 16, 07:42 PM

নোয়াখালীতে দল থেকে জামায়াতের দুই নেতা বহিষ্কার

নোয়াখালীতে দল থেকে জামায়াতের দুই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক: সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ পরিপন্থি কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার ২ জন সদস্য (রুকন) পদ বাতিল করেছে জামায়াত।  এছাড়া ওই দুই জন নেতাকে জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো নোয়াখালী জেলা জামায়াতের আমির মো: আলা উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে। এই দলের বহিষ্কৃতরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর শাখার সদস্য (রুকন) মো: এনামুল হক ও তার স্ত্রী মিসেস নারগিস সুলতানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন