
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র ও ছাত্রনেতা আল আমিন তুহিন (১৯) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ঢাকায় একটি হাসপাতালে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। ছাত্রনেতা তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর, খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডল, সঞ্জয় মল্লিক, মিঠুন বিশ্বাস, শাশ্বত দত্ত, আবু সাঈদ রনি, মোঃ ইমরান হোসেন, সাইফুল ইসলাম সাইফ, মোঃ আবু সাঈদ খান, কানাই মন্ডল, আশরাফুল ইসলাম রাবু, চিন্ময় সাহা টুটুল, দ্বীপ পান্ডে বিশ্ব, শেখ হেলাল বাবু, শরিফুল ইসলাম সজিব, মোঃ ওয়াহিদুজ্জামান শাওন, সৈয়দ কামাল হোসেন শাওন, বিশ্বজিত মন্ডল, অপু সরকার, মোল্লা মোহাম্মাদ রাসেল, অমিত কুমার, পলাশ রায়, জাহাঙ্গীর ফকির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোল্লা জিতু, মহিদুল ইসলাম, সৈয়দ সালমান জামান, আশিক ইসলাম, শিহাব উদ্দিন নয়ন, বাপন রায়, আদনান শরীফ সেতু, সুজয় রায় সুজিত, শেখ মাহমুদ হাসান তুহিন, রাজিকুজ্জামান সুমন, শেখ মাহমুদ হাসান কাজল, মোঃ আল-আমিন, মনি রায়, তৌহিদুজ্জামান, মোঃ রওনাকুল ইসলাম রনি, মাহমুদুল হাসান জিয়া, আঃ কাইয়ুম, জি,এম তুহিন ইসলাম, আরিফুল ইসলাম সুমন, তানভীর রহমান আকাশ, শুভ, মৃত্যুঞ্জয়, শেখ নাদিম, জিএম শাহ আলম, শেখ নাফিজ ইকবাল নাঈম, আঃ হামিদ, কাজী রাহাত রাসেল, সাগর ঘরামী আগুন, নাজমুল হাসান জুয়েল, চিশতী নাজমুল, প্রান্ত, রবিউল, ইকবাল হোসেন, তাপস, সুব্রত, রাব্বি, রাজু, সাগর খান, বুলবুল ইসলাম বাদল, নাঈম ইসলাম, সুদর্শণ রায়, মোঃ শাওন শেখ, শিহাব, দীপ্ত দাশ, মেহেদী, ইমন সানা, ইসরাইল, সাকিব, মাহফুজ, শেখ জুবায়েদ প্রমুখ।
একই সাথে খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বিবৃতিতে উক্ত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নগরীর টুটপাড়া জাকারিয়া রোডে গত ১৭ জুলাই রাত সাড়ে ৭টার দিকে ছাত্রনেতা তুহিন (১৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। খবর বিজ্ঞপ্তি