News71.com
 Bangladesh
 20 Jul 16, 07:24 PM
 401           
 0
 20 Jul 16, 07:24 PM

'গুলশান হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে'

'গুলশান হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে'

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশান সন্ত্রাসী হামলার মদতদাতা, পরিকল্পনাকারী, অর্থদাতা এবং পর্দার আড়ালে যারা রয়েছে খুব শিগ্রই তাদের খুঁজে বের করা হবে।

জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) এক সম্পূরক প্রশ্নের জবাবে আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন। সাম্প্রতিক ঘটে যাওয়া গুলশানে হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা কঠিন হবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন