News71.com
 Bangladesh
 20 Jul 16, 07:23 PM
 350           
 0
 20 Jul 16, 07:23 PM

খুলনায় হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

খুলনায় হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক: খুলনার রূপসায় আলোচিত সৈয়েবুর রহমান ঢালী হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। কিন্তু সাজাপ্রাপ্তদের মধ্যে ৩ জন মামলা চলাকালীন সময়ে মারা যাওয়ায় তাদেরকে এই সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়। আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ আল-মামুন এই রায় প্রদান করেন।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী এস্কেন মোল্লা, সোবাহান, রহিম মোল্লা, কাওছার মোল্লা, মনিরুল ইসলাম, মিজান শেখ, হারুন শেখ, আঃ রশিদ, মোঃ সাঈদ ওরফে কালা সাঈদ ও মোকাই মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। কিন্তু এদের মধ্যে মিজান শেখ ও হারুন শেখ পলাতক রয়েছেন এবং আসামী আঃ রশিদ, মোঃ সাঈদ ও মোকাই মোল্লা ইতোমধ্যে মারা গেছেন।

জানা গেছে, ২০০২ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে রূপসার দুর্জনীমহল এলাকার শহিদের মোড়ে সৈয়েবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম ৪৪ জনকে আসামী করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯ (তাং ১৬/০৪/০২ইং)। আদালতে রায় প্রদানকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫ জনসহ মামলার ২৭ জন আসামী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন