
নিউজ ডেস্কঃ সড়ক দূর্ঘটনা এখন একটি সাধারন ঘটনা । প্রতিনিয়ত ঘটে চলেছে দূর্ঘটনা । আর এর মূলে রয়েছে কিছু দায়িত্ব প্রাপ্ত মানুষের কাজের প্রতি অবহেলা । ফলে প্রান যাচ্ছে অসংখ্য মানুষের । চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাস উল্টে মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩জন।
নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য জুলফিকার আলী (৬৫)। তার বাড়ি বান্দাবান জেলায়। কাঠ ব্যবসায়ী রেজাউল কবীরের (৫০) বাড়ি বরিশাল জেলায়। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর ফহমিদ জানান, সকালে শ্যামলি পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৬৯২) ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে বাঁশবাড়িয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১৩ জন।
আহতদের সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।