News71.com
 Bangladesh
 20 Jul 16, 12:05 PM
 392           
 0
 20 Jul 16, 12:05 PM

সোনাগাজীতে সাপের কামড়ে যুবলীগ নেতার মৃত্যু

সোনাগাজীতে সাপের কামড়ে যুবলীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক: সোমবার রাত ১০টার সময় সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি নুর নবী (৪৮) সাপের কামড়ে মৃত্যুবরন করেন। জানা যায় নুর নবী দিনের কাজের শেষ করে নিজ বাড়ির শয়ন কক্ষে প্রবেশ করলে গোখরা সাপ তাকে দংশন করে। রাতে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে লালপোল নামক স্থানে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় চর সাহাভিকারী নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন