News71.com
 Bangladesh
 20 Jul 16, 11:55 AM
 397           
 0
 20 Jul 16, 11:55 AM

চুয়াডাঙ্গায় ৩২ লক্ষ টাকার মাদকসহ দম্পতি আটক

চুয়াডাঙ্গায় ৩২ লক্ষ টাকার মাদকসহ দম্পতি আটক

 

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় মাদকসহ ১ জন দম্পতিকে আটক করেছে পুলিশ। তখন এই সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন, ৭৫০ পিস ইয়াবা এবং নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা জব্দ করে পুলিশ। আটককৃত এরা হলেন, মাদক ব্যবসায়ী বাবলু হোসেন ও তার স্ত্রী শিপ্রা বেগম।

এই বিষয়ে পুলিশ বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বুদ্ধিমান পাড়ায় ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় তাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা জব্দ করা হয়। এই সব মাদকের মুল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।

এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ওই দম্পত্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন