News71.com
 International
 13 Sep 26, 02:04 PM
 11           
 0
 13 Sep 26, 02:04 PM

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র॥দাবি আইআরজিসির  

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র॥দাবি আইআরজিসির   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের নকশা অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে নতুন একটি ড্রোন তৈরি করে নিজেদের সামরিক বাহিনীতে যুক্ত করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি শনিবার খোররামাবাদ শহরে এক অনুষ্ঠানে এ দাবি করেন। ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশটির কাছে এখন বিভিন্ন ধরনের শাহেদ ড্রোন রয়েছে। এগুলোর কিছু সরাসরি হামলায় এবং অন্যগুলো নজরদারির কাজে ব্যবহার করা হয়।

মুসাবি বলেন, তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের কারণেই ড্রোন প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ ড্রোনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬-এর প্রযুক্তি ও নকশা অনুসরণ করেই ড্রোনটি তৈরি করেছে। পরে সেটি মার্কিন অস্ত্রভান্ডারে যুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন