News71.com
 International
 13 Sep 26, 01:15 PM
 24           
 0
 13 Sep 26, 01:15 PM

হরমুজ ইস‍্যুতে ইরানের বৈঠকে যাবে না বাহরাইন॥  

হরমুজ ইস‍্যুতে ইরানের বৈঠকে যাবে না বাহরাইন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিয়ে আলোচনার জন্য ইরানের প্রস্তাবিত বৈঠকে অংশ নেবে না বাহরাইন। ওমানের রাজধানী মাস্কাটে সোমবার ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। এর মধ্যেই প্রণালিটির ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শের জন্য সোমবার মাস্কাটে বৈঠকের পরিকল্পনা করেছে ইরান। তেহরানের দাবি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ বৈঠকের প্রস্তাব তাদের ‘সদিচ্ছার’ বহিঃপ্রকাশ।

শনিবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যা কিছু প্রচার করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাহরাইন এতে অংশ নেবে না।’উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন অবকাঠামোয় হামলার প্রসঙ্গ তুলে বাহরাইন বলেছে, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ‘তোষণনীতির মাধ্যমে বজায় রাখা সম্ভব নয়’। একই সঙ্গে কোনো ধরনের বৈষম্য, ফি বা অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন