News71.com
 International
 12 Oct 26, 12:27 PM
 2           
 0
 12 Oct 26, 12:27 PM

সুদান সীমান্তের স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলা॥নিহত ৭২  

সুদান সীমান্তের স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলা॥নিহত ৭২   

আন্তর্জাতিক ডেস্কঃ সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুদানি সংস্থার সূত্রে আল জাজিরা জানিয়েছে, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের ওই খনিতে হামলার পর চারিদিকে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে। হামলায় বেঁচে যাওয়া শ্রমিকদের বর্ণনায় উঠে এসেছে সেই মুহূর্তের ভয়াবহ চিত্র। সুদানের যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার তথ্য নথিভুক্তকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ এই হামলার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে দায়ী করেছে। খারতুমভিত্তিক অধিকার সংগঠনটি রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে উত্তর ওয়াদি এলাকায় বেসামরিক খনি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন