News71.com
 International
 22 Aug 26, 11:52 AM
 1           
 0
 22 Aug 26, 11:52 AM

রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা-ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া॥  

রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা-ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা করার অংশ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে সক্ষম ড্রোন পরিচালনাকারী একটি বিশেষ ইউনিট পাঠিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (২১ আগস্ট) সিএনএনের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপ্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিতস্কি জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইতোমধ্যেই ৮ হাজার ৫০০ উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে। আগামী সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের পর আরও প্রায় ৫০ হাজার সেনা পাঠাতে পারে পিয়ংইয়ং।

বর্তমানে মোতায়েন থাকা বাহিনীর মধ্যে এক হাজার প্রকৌশলী ও মাইন নিষ্কাশনকারী সদস্যের পাশাপাশি ৪০০ জন ড্রোন চালক রয়েছেন। পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন এসব ড্রোন চালক ইউক্রেনের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও হামলায় ব্যবহৃত হবেন। তবে পিয়ংইয়ংয়ের বিশাল সেনা পাঠানোর এই খবরকে ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন কিমের বোন কিম ইয়ো জং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন