
আন্তর্জাতিক ডেস্ক: ’ ইসরায়েলি সামরিক বাহিনী আরো অভিযোগ করেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে সামরিক স্থাপনার ভেতরে বেসামরিক মানুষ রাখে। পরে ওই স্থাপনায় হামলা হলে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে তোলা হয় বলে দাবি করেছে তারা। দক্ষিণ লেবাননে হামলার পাশাপাশি রবিবার ইসরায়েলের আরো কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে, গাজা উপকূলজুড়ে নতুন একটি উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। ‘আয়রন ওয়াল’ নামে এই ব্যবস্থা গাজা উপকূল দিয়ে সম্ভাব্য হামলা ঠেকাতে ব্যবহার করা হবে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের সদস্যরা কম প্রযুক্তির নৌযান ব্যবহার করে সমুদ্রপথে হামলা চালানোর সক্ষমতা আবার গড়ে তোলার চেষ্টা করছে। এ ধরনের খবরের পর নতুন প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে পশ্চিম তীরেও নিরাপত্তা অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কুসরা গ্রামের কাছে দুটি অবৈধ ইসরায়েলি বসতি সরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সপ্তাহান্তে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়ে যাওয়ার পর এই অভিযান চালানো হয়।