News71.com
 International
 15 Jul 26, 03:23 PM
 3           
 0
 15 Jul 26, 03:23 PM

আলোচনায় না বসলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের॥  

আলোচনায় না বসলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে আগামী সপ্তাহ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। তার ভাষ্য, সে সময় দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে।

ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা যদি আলোচনায় না বসে, তাহলে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব এবং সব সেতুও ভেঙে দেব।’ মার্কিন সামরিক অভিযান কত দিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নিজে না থামা পর্যন্ত এই হামলা চলতে থাকবে।’গত ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন