News71.com
 Bangladesh
 21 Mar 23, 09:54 AM
 154           
 0
 21 Mar 23, 09:54 AM

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা আছে।। সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা আছে।। সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি চিত্রকর্ম বা ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তার তুলির আঁচড়ে সেটিকে দর্শকদের সামনে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা। সোমবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নম্বর গ্যালারিতে এসএটিভি কর্তৃক আয়োজিত এসএটিভি'র চেয়ারম্যান ও প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন এর সপ্তাহব্যাপী (২০-২৬ মার্চ) 'Colours of Life' শীর্ষক ১ম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ।

 

তিনি আরও বলেন, ফরিদা ইয়াসমিন পারভীন সে ধরনের একজন চিত্রশিল্পী যার প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। প্রতিটি ছবিই আমাকে আকর্ষণ করেছে। তার রঙের ব্যবহার ও থিম দেখে আমি বিস্মিত ও অভিভূত হয়েছি। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর কিন্তু বাস্তবতা রয়েছে।  প্রতিমন্ত্রী  বলেন, শখের বশে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন ছবি আঁকা শুরু করলেও তার এ প্রদর্শনীটি দর্শকনন্দিত হবে বলে আমি আশা করি। শিল্পীর সন্তানেরা যেভাবে তাদের মাকে উৎসাহ দিয়েছে সেটি প্রশংসার যোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন