News71.com
 Bangladesh
 08 Apr 23, 12:29 PM
 109           
 0
 08 Apr 23, 12:29 PM

অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল কুষ্টিয়া।। দুর্ভোগ চরমে

অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল কুষ্টিয়া।। দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ শ্রমিকদের মারধরের প্রতিবাদে কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।শনিবার (০৮ এপ্রিল) সকালে দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে কুষ্টিয়া থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুষ্টিয়া শহরের মজমপুর বাস ডিপো থেকে বিভিন্ন রুটে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করলেও যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।

 

এর আগে শুক্রবার (০৭ এপ্রিল) সকালে এ বাস ধর্মঘট শুরু হয়।যাত্রীরা জানান, পরিবারের সদস্যকে নিয়ে যাবেন ফরিদপুর, খুলনাসহ নিজ নিজ গন্তব্যে। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও যেতে না পারায় তারা ক্ষোভ ঝাড়েন। জনসাধারণকে জিম্মি করে এসব ধর্মঘট করা অযৌক্তিক বলছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন