News71.com
 Bangladesh
 06 Apr 21, 06:37 PM
 243           
 0
 06 Apr 21, 06:37 PM

লকডাউনের দ্বিতীয় দিন।। সব যানবাহনই রাস্তায়, নেই শুধু গণপরিবহন

লকডাউনের দ্বিতীয় দিন।। সব যানবাহনই রাস্তায়, নেই শুধু গণপরিবহন

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। বলবৎ থাকবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিন। হ-জ-ব-র-ল অবস্থার মধ্য দিয়ে ঢিলেঢালা ভাবে চলছে দ্বিতীয় দিনের লকডাউন।

রাজধানীর রাস্তায় বাস ছাড়া দেখা যাচ্ছে সব ধরনের পরিবহন। ফলে ভোগান্তির পাশাপাশি পরিবহন সংকটে পড়ছেন অফিসগামী সাধারণ যাত্রীরা। তারা বলেন, অফিস আদালত সব খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কোনও মানে হয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন